মাগুরাতে কমছে শীত তাই বাজার গরম!

মাগুরানিউজ.কমঃ

mnশীতে বাজারগুলোতে হরেক রকমের সবজির সমাহার থাকে। সরবরাহ বেশি থাকায় এ সময় সবজির দামও থাকে ক্রেতাদের নাগালের মধ্যে। এখন শীতের প্রকোপ নেই বললেই চলে। তাই অনেকটা তাড়াতাড়িই যেন বিদায় নিয়েছে বাহারি সবজির বহর। শীত কমার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে সবজির দাম।

বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরার বাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব ধরনের সবজির দাম বাড়তির দিকে। সে ধারা অব্যাহত রয়েছে শুক্রবার ছুটির দিনেও।

তবে ক্রেতারা বলছেন, এখনো সবজির দাম নাগালের মধ্যে রয়েছে, যদিও কেজি প্রতি সবজির দাম বেড়েছে ২ থেকে ৩ টাকা। সবচেয়ে বেশি বেড়েছে রসুনের দাম। বছরের শুরুতে প্রতি কেজি দেশি রসুনের দাম ছিল ১২০ থেকে ১২৫ টাকা। জানুয়ারির শেষদিকে তা বেড়ে দাঁড়ায় ১৩০ থেকে ১৪০ টাকায়। বর্তমানে তা বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। তবে প্রতিকেজি ভারতীয় রসুন বিক্রি হচ্ছে ১৩৫ থেকে  ১৪০ টাকায়। চীনা রসুনের দাম একই রকম।

অপরিবর্তিত রয়েছে মাছ-মাংস এবং চালের দাম। সামান্য বেড়েছে পেঁয়াজের দামও। বাজারে দেশি পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা টাকা দরে বিক্রি করছেন বিক্রেতারা। আকারে একটু ছোট সাইজের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। একই দামে বিক্রি হচ্ছে ভারতীয় পেঁয়াজও।

কাঁচা বাজারের ব্যবসায়ী সাইদুল ইসলাম জানান, গত কিছুদিনে সবজির দাম কিছুটা বেড়েছে। ধরন ভেদে কেজি প্রতি ২ থেকে ৩ টাকা বেড়েছে সবজির দাম। তবে দাম নিয়ে এখনো ক্রেতারা সন্তুষ্ট রয়েছেন।

তিনি বলেন,  ‘প্রতিবছর অনেকদিন শীতের সবজি পাওয়া যেত। কিন্তু এ বছর তেমন হচ্ছে না। তাই মনে হচ্ছে, কয়েক দিনের মধ্যে সবজির দাম আরো বেড়ে যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: