মাগুরানিউজ.কমঃ
বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপে দলের পারফরম্যান্স হতাশাজনক হলেও, ফিফা র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে ১০০ পয়েন্ট নিয়ে ১৭৭ নম্বরে ওঠে এসেছে মারুফুলের শিষ্যরা। আগের অবস্থান ছিলো ১৭৯ নম্বরে।
এদিকে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে চমক দেখিয়েছে নেপাল। আট ধাপ এগিয়ে ১৮৮ নম্বরে ওঠে এসেছে বঙ্গবন্ধু গোল্ডকাপের চ্যাম্পিয়নরা। তবে আগের চেয়ে এক ধাপ নিচে নেমেও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে সবার উপরে রয়েছে আফগানিস্তান।
এ অঞ্চলের দেশগুলোর র্যাঙ্কিংয়ে পরিবর্তন আসলেও শীর্ষ তিন দলে আসেনি কোন পরিবর্তন। সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে এক নম্বরে বেলজিয়াম, দুই নম্বরে আর্জেন্টিনা আর তিন নম্বরে স্পেন নিজেদের অবস্থান ধরে রেখেছে।


