মাগুরানিউজ.কমঃ
বুধবার রাতে মাগুরার কাটাখালী বাজারে পাহারায় থাকা দুইজনকে বেঁধে রেখে ডাকাতি করেছে একটি সংঘবদ্ধ ডাকাতদল। এসময় ডাকাতরা ছয় দোকানের অর্থ ও মালামাল লুট করেছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
ভুক্তভোগী ৬ দোকানীর বক্তব্য, রাত ২টার পরপরই ১২ থেকে ১৫ জনের একদল ডাকাত কাটাখালী বাজারে আসে। এ সময় তারা বাজারের নৈশ প্রহরারত ইসহাক ও আফজালকে বেঁধে রেখে একে একে মনিরুজ্জামান রিকু, মহররম আলী, শাহীন হোসেন, সোহাগ হোসেন, টুটুল হোসেন এবং জিল্লুর রহমানের দোকান লুট করে।
ব্যবসায়ীরা জানান, চুরি ও ডাকাতি প্রতিরোধ করতে প্রতিদিন পালাক্রমে বাজারের ব্যবসায়ীরা দোকান পাহারা দেন। এ ছাড়া বাজারটি যশোর-মাগুরা মহাসড়ক সংলগ্ন হওয়ায় নিয়মিত পুলিশ টহল থাকে।
অতিরিক্ত পুলিশ সুপারসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ব্যাপারে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি পুলিশ। ঘটনার তদন্ত চলছে ও জড়িতদের ধরতে পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন ওসি এ কে এম আজমল হুদা।

