মাগুরায় শিশুদের জন্যও আছে ঝিলিক, হাসি আর খুশি

মাগুরানিউজ.কমঃ 

মাগুরার শপিংমলগুলোকে ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে। ভিড় সামলিয়ে ক্রেতারা তাদের প্রিয় পোশাকটি কিনতে একদম সময় নিচ্ছেন না। বড়দের পাশাপাশি ছোটরাও যেনো পিছিয়ে নেই সেরা ঈদ পোশাকটি কিনতে।

আর বাচ্চাদের কথা মাথায় রেখে ব্যবসায়ীরা বিভিন্ন ডিজাইন, রং ও নকশার বৈচিত্র্যময় পোশাক দিয়ে সাজানো হয়েছে বাচ্চাদের ঈদ বাজার। বড়দের চেয়ে ছোটদের পোশাকের কারু কাজ বেশি থাকায় দামটাও একটু বেশি।

কিরণমালা, জলনূপুর, রাইকিশোরী, আকসারা’র মতো বড়দের পোশাকের যেমন বাহারি নাম তেমনি রয়েছে ছোটদের পোশাকের নাম। ডিল্লি সিক্স, ঝিলিক, হাসি, খুশি, পুতুল, পাড়ি, পার্টি ফ্রক, দুইপাটের আনাড়কলি, চিকনি চামেলি নামের ভারি পোশাকও রয়েছে বাচ্চাদের ঈদ কালেকশনে।

তবে গরম ও বর্ষায় ঈদ থাকায় অভিবাভকরা হালকা কাজ ও সুতি কাপড়ের দিকে বেশি নজর দিচ্ছে। শিশুদের বাড়তি আরামের কথা মাথায় রেখে তারা বুঝে শুনে পোশাক কিনছেন।

ছেলে শিশুদের ঈদ কালেকশনে পাঞ্জাবি না থাকলে যেনো ঈদ পরিপূর্ণ হয় না। ঈদের সকালে নতুন পাঞ্জাবি পড়ে বাবার সঙ্গে ঈদগাহে না গেলে যেনো ছেলেদের মন পরিতৃপ্তি পায়। তাই প্রতিটি মার্কেট ও শপিং মলগুলোতে ছেলে শিশুদের জন্য রাখা হয় বিভিন্ন ডিজাইনের বাহারি সব পাঞ্জাবি। পাঞ্জাবি সঙ্গে ছেলেদের কালেকশনে আরো রয়েছে কার্টুন এর টি শার্ট, দাবাং খান শার্ট, বিভিন্ন স্টাইলের প্যান্ট ।

অনেক ক্রেতারা বাচ্চাদের পেশাক কিনতে এসে হিমশিম খাচ্ছে। বড়দের তুলনায় ছোটদের পোশাকের দাম একটু বেশি। বাচ্চাদের পছন্দের পোশাক কিনতে যেয়ে গুনতে হচ্চে বাড়তি টাকা। তবে বিক্রেতারা বলছেন ভিন্ন কথা; বাচ্চাদের কালেকশন প্রচুর। রঙ ও ডিজাইনের কোনো কমতি নেই। দামও রয়েছে পরিমাণ মতো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: