বাঙ্গালীর গর্ব মাগুরার কবি সৈয়দ আলী আহসান। ২৫শে জুলাই কবির ১৩তম মৃত্যুবার্ষিকী

মাগুরানিউজ.কমঃ

mn

মাগুরা জেলা দেশসেরা বেশ কয়েকজন কৃতি কবির জন্ম স্থান। কবি সৈয়দ আলী আহসান,কবি ফররুখ আহমদ এবং কবি লুত্‍ফর রহমান অন্যতম।

সৈয়দ আলী আহসানের জন্ম ১৯২২ সালে মাগুরা জেলার বগিয়া ইউনিয়নের আলোকদিয়া গ্রামে।

আগামী ২৫শে জুলাই কবির ১৩তম মৃত্যুবার্ষিকী। ২০০২ সালে তিনি মৃত্যুবরন করেন। মাগুরাতে কবির জন্ম কিংবা মৃত্যু দিবস অন্তরালেই থেকে যায় সবসময়।

আগামী ২৫শে জুলাই কবির ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাগুরাতে গ্রহন করা হোক কবির স্মরনে যে কোন আয়োজন, এমনটাই প্রত্যাশা মাগুরার সুধিসমাজের। 

তিনি আমাদের দেশের,মাগুরা জেলার এমনকি আমাদের এলাকার গর্ব।

সৈয়দ আলী আহসান একজন কবি, প্রাবন্ধিক, শিক্ষাবিদ ও গবেষক। অধ্যাপনা করেছেন ঢাকা,করাচি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। উপাচার্য ছিলেন জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশ সরকারের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা এবং বাংলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পালন করেন। ১৯৭৭ সালে সরকারের শিক্ষা উপদেষ্টার দায়িত্বও পালন করেন। 

এছাড়াও তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান।

সৈয়দ আলী আহসানের কবিতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং অন্যান্য স্তরে পাঠ্য হিসাবে রয়েছে। তিনি দেশের গর্ব, মাগুরার অহংকার। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: