মাগুরায় নান্দুয়ালীর ২০ শীর্ষ মাদক ব্যবসায়ির স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গিকার

মাগুরানিউজ.কমঃ

mn

মাগুরার পুলিশ সুপার ও পৌর মেয়রের আহবানে সাড়া দিয়ে মাগুরা শহরের মাদক পল্লী হিসেবে পরিচিত নান্দুয়ালী এলাকার ২০ শীর্ষ মাদক ব্যবসায়ি তাদের দীর্ঘদিনের পেশা মাদক ব্যবসা ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গিকার করেছেন।

বৃহস্পতিবার রাতে ওই মাদক ব্যবসায়ীরা মাগুরার পুলিশ সুপারের বাস ভবনে গিয়ে তার কাছে আর মাদক কেনা বেচার সঙ্গে জড়িত না থাকার অঙ্গিকার ব্যক্ত করেন। এ সময় পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ তাদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দেন।

স্বাভাবিক জীবনে ফিরে আসা ২০ মাদক ব্যবসায়ি হচ্ছেন- শাহিনুর, শাহিন, জাহিদ, রাজ্জাক, মোঃ আলী, আলম, রসুল, রাশেদ, মনিরুল, সোহেল, মজনু, রেজাউল, কাশেম, বাশার, আমিরুল, রফিক, সলেমান, আইয়ুব, ডালু ও মুক্তার। যাদের নামে একাধিক মাদক মামলা রয়েছে। অধিকাংশরা বিভিন্ন সময়ের মাদকসহ গ্রেফতার হয়ে জেল খেটেছেন বলে এসপি জানান।

পুলিশ সুপার আরো বলেন, আগে যেখানে জেলায় বছরে একশ’ মাদক মামলা হতো, এখন ছয় মাসেই মাদক মামলার সংখ্যা দুই শতাধিক ছাড়িয়ে গেছে। বর্তমানে অব্যহত মাদক বিরোধী অভিযানের পাশাপাশি তিনি মাদক ব্যবসায়িদের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুয়োগ দিয়েছেন। এ জন্য তিনি রাজনীতিবিদ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাহায্য নিয়ে কাজ করছেন। যার সুফল হিসেবে পৌর মেয়রের সহযোগিতায় বৃহস্পতিবার রাতে ২০ মাদক ব্যবসায়ি তার কাছে গিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গিকার করেছেন।

মাগুরার নব নির্বাচিত মেয়র খুরশিদ হায়দার টুটুল জানান, পুলিশ সুপার মাদক ব্যবসায়িদের ভাল হওয়ার সুযোগ দিয়েছেন। প্রয়োজনে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসা মাদক ব্যবসায়িদের কাজের সুযোগ সৃষ্টি ও পুনর্বাসনের ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

পৌর মেয়র আরো জানান, যুব সমাজকে ধংসের হাত থেকে বাঁচাতে তিনি নির্বাচনের আগে প্রতিশ্রতি দিয়েছিলেন মাগুরা শহরকে বিশেষ করে নান্দুয়ালী এলাকাকে মাদক মুক্ত করবেন। পুলিশ সুপারের সহযোগিতায় তিনি শপথ নেওয়ার আগেই সে কাজ শুরু করেছেন। তার এ প্রচেষ্টা অব্যহত থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: