মাগুরায় অভিনব কায়দায় যাত্রী সেজে চালককে মেরে অটোভ্যান ছিনতাই

মাগুরানিউজ.কমঃ

mnমাগুরা মহম্মদপুরে যাত্রী সেজে অভিনব কায়দায় মোঃ আদেক কাজি (৪০) নামের এক অটোভ্যান চালককে মেরে গুরুতর আহত করে ভ্যান ছিনতাই করেছে ছিনতাইকারীরা। গুরুতর আহত আদেক কাজিকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আদেক কাজি খালিয়া গ্রামের নিহত হাসেম কাজির ছেলে।

বৃহষ্পতিবার বিকালে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে আহতের ভাতিজা মোঃ আনোয়ার হোসেন জানান তার চাচা আদেক কাজী একজন ভ্যানচালক সে প্রতিদিনের ন্যায় ভ্যান নিয়ে বিকালে খালিয়া বাজারে যাত্রীবহনের জন্য বসে ছিল এমন সময় ৪-৫ জন লোক তার ভ্যানযোগে মহম্মদপুর হয়ে পাল্লা যাবার কথা বলে ওঠে।

পাল্লার উদ্দ্যেশ্যে ভান যাত্রা শুরু করলে রহমতপুর এলাকায় আবুলের বাড়ির কাছে পৌছালে ওই অপরিচিত লোকজন অস্ত্রের মুখে জিম্মি করে ভ্যানটি দিয়ে দিতে বলে। দিতে রাজি না হলে সকলে তাকে লাঠি দিয়ে এবং হাতুড়িপেটা করে জোর করে ভ্যানটি ছিনিয়ে নেয়। পরে এলাকার লোকজন তাকে রাস্তার পাশে অচেতন দেখতে পেয়ে উদ্ধার করে চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।বর্তমানে সে আশংকামুক্ত।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ রিয়াজুল ইসলাম জানান এ ব্যাপারে আমাদের নিকট কেহ কোন অভিযোগ করেনি অভিযোগ পেলে ব্যাবস্হা নেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: