মাগুরায় বনার্ঢ্য আয়োজনে এসএ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাগুরানিউজ.কমঃ 

mn

বেসরকারী টেলিভিশন এসটিভির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাগুরায় আজ বনার্ঢ্য র‌্যালী, আলোচনা সভা ও লাঠিখেলার আয়োজন করা হয়।

সকাল ১১টায় শহরের সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরী চত্বর থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালী বের হয়ে চৌরঙ্গী মোড় হয়ে পুনরায় লাইব্রেরীতে এসে শেষ হয়।

র‌্যালীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মুহ: মাহবুবর রহমান।

র‌্যালী শেষে পাঠাগার মিলনায়তনে মাগুরা জেলা টেলিভিশন সাংবাদিক এসোসিয়েশনের আহবায়ক ও চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি অলোক বোসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহ: মাহবুবর রহমান।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু নাসের বাবলু, জেলা তথ্য অফিসার মো: রেজাউল করিম ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাকি ইমাম।

আলোচনা সভায় অন্যদের মধ্যে চ্যানেল আই এর জেলা প্রতিনিধি শামিম খান, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি আবু বাশার আকন্দ, এনটিভির জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য রাখেন। এসএটিভির জেলা প্রতিনিধি রুপক আইচ আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক ও অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ উদযাপন করেন।

সর্বশেষে জেলার বিনোদনের অন্যতম লাঠি খেলা প্রদর্শন করেন স্থানীয় লাঠিয়াল সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: