মাগুরার ঐতিহ্যবাহী বড়রিয়ার ঘোড়দৌড়ে জিতলো নজির মন্ডলের ঘোড়া।

মাগুরানিউজ.কমঃ 

mn

মাগুরার মহম্মদপুরের বড়রিয়ার মেলার প্রধান আকর্ষন ঐতিহ্যবাহী ঘোড়দৌড়। এ মেলাকে ঘিরে শুধু বড়রিয়া নয়-উৎসব আনন্দে সমানভাবে মেতে ওঠেন আশেপাশের অন্তত ৫০ গ্রামের মানুষ। খুলনাঞ্চলের সর্ববৃহৎ ও শতবছরের প্রাচীণতম ঘোড়দৌড়কে ঘিরে প্রতি বছর এমনই উৎসব আনন্দে মাতেন ৫০ গ্রামের মানুষ।

মেলার মূল আকর্ষণ ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রথমদিন অনুষ্ঠিত হলেও ৫ দিন ধরে চলে মেলা।

এবারের ঘোড়দৌড় প্রতিযোগিতায় ১১টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতায় নড়াইলের ডুমুরতলার নজির মন্ডলের ঘোড়া প্রথম, মহম্মদপুরের রায়পাশা গ্রামের আবজাল মোল্যার ঘোড়া দ্বিতীয় এবং কালিশংকরপুর গ্রামের চন্টু মোল্যার ঘোড়া তৃতীয় স্থান লাভ করে।

গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় উপভোগ করতে নড়াইল, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, সাতক্ষীরা, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলার নানান লোকজন ও ব্যবসায়ীরা আসেন। এ মেলায় স্টল বসিয়ে পণ্যসামগ্রী বিক্রি করেন ব্যবসায়ীরা।

চুড়ি, ফিতা থেকে শুরু করে মিষ্টি-মিঠাইসহ ঘরগৃহস্থালির সব ধরনের পণ্য পাওয়া যায় এ মেলাতে। সাথে বিনোদনের হরেক রকম ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: