মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নে স্থানীয় ছাত্র নেতাদের হস্তক্ষেপে জেসমিন আক্তার(১৩) নামে ৭ম শ্রেণির এক শিক্ষার্থীর বিয়ে বন্ধ করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ওই ইউনিয়নের ম্যাক্সিমাইল গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় কনেপক্ষের আত্মীয়রা পুলিশের কাছে বাল্য বিয়ে না দেয়ার জন্য পুলিশের কাছে লিখিত মুচলেকা দেয়।
মহম্মপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুল হক জানান- ওই গ্রামের তালেব মোল্যার মেয়ে জেসমিনের সঙ্গে পার্শ্ববর্তী জনার্দনপুর গ্রামের শমসের মিয়ার ছেলে মামুনের (১৮) বিয়ে ঠিক হয়। মঙ্গলবার দুপুরে বরপক্ষ আসলে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক পংকজ রায় ও তার সঙ্গীরা পুলিশকে বিষয়টি জানায়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ওই গ্রামে গিয়ে এই বিয়ে বন্ধ করে। পরে তাৎক্ষণিকভাবে বিয়ের অনুষ্ঠান থেকে বরপক্ষের লোকজন পালিয়ে যায়।


