মাগুরাতে চলছে “জামাই” মেলা। আজ ‘নারী মেলা’র দিন।

মাগুরানিউজ.কমঃ 

mohammadp_98359808

“জামাই” মেলার দ্বিতীয় দিন নারীদের উপস্থিতি থাকে সব থেকে বেশি। এ কারণে দ্বিতীয় দিন ‘নারী মেলা’ হিসেবে আখ্যা পেয়েছে। মেলা উপলক্ষে উপজেলার ১০/১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে এদিন ছুটি ঘোষণা করা হয়। ঘরে ঘরে চলে পিঠা-পায়েশ তৈরিসহ নানা খাবার তৈরির আয়োজন। ব্যস্ত সময় পার করেন বাড়ির মহিলারা। প্রতি বাড়িতেই আসেন আত্মীয়-স্বজনেরা ।

মাগুরার মহম্মদপুরের বড়রিয়ার শুরু হয়েছে বার্ষিক গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও জামাই মেলা। মঙ্গলবার মেলার দ্বিতীয় দিন ছিল ‘নারী মেলা’। সোমবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে শুক্রবার পর্যন্ত। লাখো মানুষের সরব উপস্থিতি ও পদচারণায় মুখরিত আজ দিনভর মেলা প্রাঙ্গণ।

প্রতিবছর বাংলা পৌষ মাসের ২৮ তারিখ শুরু হয় এ মেলা।

এ মেলাকে ঘিরে শুধু বড়রিয়া নয়-উৎসব আনন্দে সমানভাবে মেতে ওঠেন আশেপাশের অন্তত ৫০ গ্রামের মানুষ। মেলার মূল আকর্ষণ ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রথমদিন অনুষ্ঠিত হলেও ৫ দিন ধরে চলে মেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: