মাগুরানিউজ.কমঃ
মাগুরা সদর উপজেলার তেঘরিয়া গ্রামের তালগাছে ব্যাগে ঝুলন্ত অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে এলাকাবাসীর খবরের ভিত্তিতে পুলিশ লাশটি উদ্ধার করেছে।
স্থানীয় বাসিন্দা আজাদুর রহমান জানান- সকাল ১১ টার দিকে তেঘরিয়া গ্রামের রাস্তার পাশে তাল গাছের ডালে একটি ব্যাগ ঝুলতে দেখা যায়। পরে এলাকাবাসী ব্যাগটি খুললে তার মধ্যে থেকে নবজাতকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হুদা জানান, পুলিশ নবজাতক (পুরুষ) লাশটি উদ্ধার করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

