দেশে প্রথমবারঃ অনলাইনে আওয়ামী লীগের সমর্থক নিবন্ধন শুরু।

মাগুরানিউজ.কমঃ

mnnat

রাজীব মিত্র-

দেশে প্রথমবারের মতো অনলাইনে দলের সমর্থক নিবন্ধন কার্যক্রম শুরু করলো বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের অনলাইনে দলের সমর্থক নিবন্ধনের এই পদক্ষেপ দেশের রাজনীতিতে অনুসরনীয় হয়ে থাকবে বলে বিশিষ্টজনেরা প্রতিক্রয়ায় জানিয়েছেন।

সাম্প্রতিক সময়ে ভার্চুয়াল মাধ্যমে আওয়ামী লীগের প্রচার-প্রচারণা ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে । তারই ধারাবাহিকতায় এবার অনলাইনে সমর্থক নিবন্ধনের কাজ শুরু করেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ।

সোমবার দলটির অফিসিয়াল ফেসবুক পেইজে আওয়ামী লীগের সমর্থক হওয়ার আহ্বান জানিয়ে একটি ওয়েব লিংক (www.albd.org/index.php/en/connect/join-us) শেয়ার করা হয়। লিংকটিতে একটি ভার্চুয়াল ফরম আছে। ফরমে যে কোন বাংলাদেশি নাগরিক তার নিজের নাম, ফোন নম্বর, জন্মতারিখ, ই-মেইল ঠিকানা ও নিজ জেলার নাম লিখে সেটি সাবমিট করে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক হতে পারবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: