মাগুরানিউজ.কমঃ
শ্রী শ্রী গীতা সংঘের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী-২০১৬ উদযাপন হলো মাগুরায়। শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কয়েক হাজার ভক্তবৃন্দ যোগদান করেন এ ধর্মীয় অনুষ্ঠানে।
জেলা সদরের দরি মাগুরা সাহাপাড়াস্থ বটতলায় শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারী আশ্রমে এ অনুষ্ঠানের আয়োজন করে শ্রী শ্রী গীতা সংঘ। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ভাগবৎ প্রবচন করেন শংকর বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রী শ্রী ১০৮ স্বামী বিবোধানন্দ স্বরসতী মহারাজ।
গীতা সংঘের সভাপতি অপূর্ব সাহার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা পুজা পরিষদের সাধারন সম্পাদক বাসুদেব কুন্ডু, কেন্দ্রীয় ছাত্রলীগের পার্থ প্রতিম বিশ্বাস, গীতা স্কুলের অধ্যক্ষ সতিন্দ্রনাথ বিশ্বাস, রতন ভৌমিক প্রমুখ।
গীতা স্কুলের মোট ১শত ১০ জন শিশু শিক্ষার্থীদের মধ্যে গীতা পাঠ প্রতিযোগিতায় তিন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন স্বামীজি।


