মাগুরাকে একটি পরিচ্ছন্ন জেলায় পরিনত করার আহবান জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

মাগুরানিউজ.কমঃ

mn

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসনিার নেতৃত্বে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতিকে দ্রুত গতিশীল করতে হলে যুবকদেরকে আরো বেশি কর্মমুখি হতে হবে।

তিনি বৃহস্পতিবার দুপুরে মাগুরা সদর হাসপাতালের সমম্মেলন কক্ষে সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহবুবর রহমান, সিভিল সার্জন এফবিএম আব্দুল লতিফ, সহকারি পুলিশ সুপার(সার্কেল) সুদর্শন কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী, ডা. জয়ন্ত কুমার কুন্ডু, ডা. রোকনুজ্জামান, সমাজ সেবক বাসুদেব কুন্ডু প্রমুখ।

প্রতিমন্ত্রী আরো বলেন, সততা নিয়ে নিষ্ঠার সাথে কাজ করলে সাফল্য আসবেই। পরিচ্ছন্ন এলাকা গড়ার পাশপাশি মানব সেবায় সকলকে নিষ্ঠার সাথে এক যোগে কাজ করতে হবে। নিজ নিজ অবস্থান থেকে কাজ করে মাগুরাকে একটি পরিচ্ছন্ন জেলায় পরিনত করতে সকলের প্রতি আহবান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: