আধোঘুমে শহরবাসী রাস্তায়, ভূকম্পনে কাঁপল মাগুরা।

মাগুরানিউজ.কমঃ

Sheikh_Hasinamn

মাগুরা শহরের অধিকাংশ লোক তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ চারদিকে মানুষের আর্ত-চিৎকার। বাসা-বাড়ি থেকে মানুষ রাস্তায় নেমে আসে। শক্তিশালী ভূমিকম্পে সোমবার ভোর প্রায় ৫টা ৫ মিনিটে সারা দেশের ন্যায় মাগুরাও কেঁপে উঠে। কয়েক সেকেন্ডে স্থায়ী ওই ভূমি কম্পনের ফলে মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। ঘূমন্ত অনেক মানুষ জেগে ওঠে এবং ঘর-বাড়ি থেকে দ্রুত বাইরে ফাঁকা স্থানে গিয়ে আশ্রয় নেয়। বিশেষ করে শহরের বহুতল ভবনের বাসিন্দারা ভয়ে আতংকিত হয়ে ভবন থেকে নীচে রাস্তায় নেমে আসে।

শহরের কয়েকশ বাসিন্দাকে দেখা যায় রাস্তায় দাঁড়িয়ে। তাদেরই একজন জানালেন, ভবনগুলো এমনভাবে নড়ছিলো যে, ছাদের পানির ট্যাংক থেকে ছলকে পানি পড়ছিলো। অন্য একজন বললেন, এটা ছিলো সশব্দ ভূমিকম্প। সাধারণত ভূমিকম্পে এমন শব্দ শোনা যায় না। যারা ঘুমিয়ে ছিলেন, তারা জানালেন, কাঁপুনিতে ঘরের কাঠের আসবাবগুলোতে শব্দ হচ্ছিলো।

এদিকে ভূমিকম্পনের ফলে এখনো মাগুরায় কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৭। উৎপত্তিস্থল ভারতের মণিপুর রাজ্যে। গত এক বছরের মধ্যে এই ভূমিকম্পই সবচেয়ে শক্তিশালী ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: