মাগুরানিউজ.কমঃ
মাগুরা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কম্পিউটার বেসিক প্রশিক্ষণ কর্মসুচীর প্রথম ব্যাচের সমাপনী ও দ্বিতীয় ব্যাচের উদ্ধোধনী অনুষ্ঠান আজ বিকালে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) সৈয়দ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক মুহ: মাহবুবর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এই প্রশিক্ষনের সার্বিক সহযোগী প্রতিষ্ঠান মাগুরা সমাজ কল্যাণ সংসদের সভাপতি ফজলুর রহমান ও সাধারন সম্পাদক মীর মনিরুজ্জামান লিটন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সহকারী প্রোগ্রামার মিহির কুমার মিত্র।
প্রথম ব্যাচের ১৭ জন প্রশিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়ার প্রাক্কালে জেলা প্রশাসক মুহ: মাহবুবর রহমান তার বক্তব্যে বলেন, মেধা ও জ্ঞানের সমন্বয় সাধনের মাধ্যমে কম্পিউটারাইজ বাংলাদেশ বির্নিমানের পাশাপাশি শিক্ষার্থীরাও আর্থিকভাবে সফলতা লাভ করবে।
তিনি প্রশিক্ষণ গ্রহনকারীদের উদ্দেশ্যে আরো বলেন আপনারা আজ নতুন জীবনে প্রবেশ করতে যাচ্ছেন- প্রশিক্ষণলব্ধ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে নতুন জীবনের পথ ধরে এগিয়ে যাবেন।


