মাগুরার শ্রীপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০, ভাংচুর-লুটপাট

মাগুরানিউজ.কমঃ 

mn

মাগুরা শ্রীপুর উপজেলার চরউদাস গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রবিবার বিকালে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় ১০টি বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে চরউদাস গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের ছেলে খালিম ও রহিম বিশ্বাসের ছেলে প্লাবণের হাতাহাতি হয়। এরই সূত্র ধরে রবিবার উভয় দলের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে উভয় পক্ষের আতিয়ার বিশ্বাস (৪৫), বসির মণ্ডল (৪০), রুহুল (৪০), আনিস (২১), রফিক জোয়ার্দার (৩০), নাজমূল খানকে (২৫) কুপিয়ে আহত করে। এ সময় আতিয়ারের পক্ষের পবন, সলিম, কলিম, লোকমান, ওহেদ খান ও জাহাঙ্গীরের পক্ষের হাফিজ, মালেক, নান্নু, মোতালেব জোয়ার্দার বাড়িতে ভাংচুর ও লুটপাট করে। আহতদের মধ্যে ৩ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার অবস্থা এখন স্বাভাবিক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: