মাগুরায় সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, পুলিশের সতর্ক অবস্থান।

মাগুরানিউজ.কমঃ

magura_map

প্রতিপক্ষের হাতে গুরুতর আহত মাগুরার গাংনি পাটোখালি গ্রামের নজির বিশ্বাস (৬৫) ১১ দিন পর মারা গেছেন। রবিবার বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। তবে পুলিশের উপস্থিতির কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

স্থানীয় কুচিয়ামোড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন জানান, গ্রামীণ দ্বন্দ্বের জেরে গত ২৩ ডিসেম্বর ওই গ্রামের জাহিদ বিশ্বাস সমর্থিত নজির বিশ্বাসকে প্রতিপক্ষ রহমান মোল্যার লোকজন কুপিয়ে মারাত্মক জখম করে।

প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার জেরে উভয় পক্ষের বেশ কিছু বাড়িঘর ও দোকনপাট ভাঙচুরের ঘটনা ঘটে।

রবিবার বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে তার আত্মীয়ের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন জানান।

এদিকে নজির বিশ্বাসের মৃত্যুর খবরে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে আগে থেকেই সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতির অবনতি হতে দেয়নি বলে জানান মাগুরা সদর থানার ওসি আজমল হুদা।

এ ঘটনায় গ্রাম্য মাতব্বর বাবু শিকদারকে প্রধান আসামি করে ৩৫ জনের নামে মাগুরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে এখনো কেউ গ্রেফতার হয়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: