মাগুরার শ্রীপুরে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ ও সারথি সম্মাননা

মাগুরানিউজ.কমঃ 

mn

মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে দু’দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে শনিবার রাতে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা-পরিচালক মোঃ হামিদুর রহমান।

স্থানীয় সারথি কল্যাণ ফাউন্ডেশনের  আয়োজনে সংগঠনের সভাপতি শিকদার মঞ্জুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালক মোঃ নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব আবু বক্কার শিকদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এনসিটি (ম্যানেজমেন্ট) ড. নুরুল ইসলাম, আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র, মাগুরার পরিচালক মোঃ মনিরুজ্জামান, ঝিনাইদহের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মোঃ কুতুবউদ্দিন, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলম, অধ্যাপিকা ড. মাজেদা বেগম। তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান প্রমুখ।

জি.কে আইডিয়াল ডিগ্রিী কলেজের সহকারী অধ্যাপক শিশির কুমার শিকদারের পরিচালনায় দু’দিনব্যাপী এ অনুষ্ঠানে ‘বিজয় সারথি’ স্মরণিকার মোড়ক উম্মোচন, মুক্তিযোদ্ধা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, শিক্ষক ও কৃষক সমাবেশ, কৃষি উপকরণ ও কম্বল বিতরণসহ জাতীয় ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাপনী দিনে সারথি কল্যাণ ফাউন্ডেশনের প্রযোজনায় যাত্রাপালা ‘নাচ ঘরের কান্না’ মঞ্চস্থ হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: