রাত কাটছে নিদ্রাবিহীন, মাগুরায় তুচ্ছ ঘটনার জেরে মুখোমুখি দুই গ্রুপ। 

মাগুরানিউজ.কমঃ
mn
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরায় দু’দল গ্রামবাসীর মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে।সামাজিকভাবে দু’দল গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে এবং তার রেশ ধরেই এই সংঘর্ষের ঘটনা ঘটছে।
মাগুরা সদর উপজেলার গাংনী পাটোখালী গ্রামে দু’দল গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এর এক গ্রুপের নেতৃত্বে রয়েছেন রহমান মোল্লা এবং অন্য গ্রুপের নেতৃত্বে রয়েছেন জাহিদ বিশ্বাস।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জাহিদ বিশ্বাস গ্রুপের নজির বিশ্বাস (৬৫) গত বুধবার গরু নিয়ে মাঠে যাওয়ার পথে প্রতিপক্ষ রহমান মোল্লার সমর্থকরা তাকে একা পেয়ে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে। তাকে আশংকাজনক অবস্থায় প্রথমে মাগুরা সদর হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
এই ঘটনায় বাবু শিকদারকে প্রধান আসামি করে ৩৫ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা হয়। এই মামলায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। এদের অনেকেই এলাকায় ঘুরছে বলে অভিযোগ করেছে বাদি পক্ষ। 
এদিকে নজির বিশ্বাস ঢাকায় মারা গেছে এই গুজব ছড়িয়ে পড়লে এলাকায় আবার উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ জানায়, জাহিদ বিশ্বাস গ্রুপের লোকজন রহমান মোল্লা গ্রুপের একজন সমর্থকদের বাড়িতে হামলা চালায়। তবে পুলিশের উপস্থিতির কারণে বড় ধরনের কোন সংঘর্ষ হয়নি। দুই পক্ষই ঢাল-সরকি নিয়ে এলাকায় প্রস্তুত রয়েছে। প্রায় প্রতিদিনই এ নিয়ে উত্তেজনা তৈরি হচ্ছে। যে কোনো বড় ধরনের সংঘর্ষ হতে পারে। তবে এলাকায় পুলিশ টহল চলছে বলে পুলিশ জানিয়েছে ।
মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, সামাজিক দ্বন্দ্বকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা চলছে। নাজির বিশ্বাসের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত। অতিরিক্ত পুলিশ এলাকায় টহল দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: