গনসংযোগে ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোন্তাজ আলী বিশ্বাস।

মাগুরানিউজ.কমঃ

mnপৌরসভা নির্বাচনের দিনক্ষন যতোই ঘনিয়ে আসছে প্রতিটি ওয়ার্ডেই বর্তমান কাউন্সিলরদের সফলতা-ব্যর্থতার কথাও ওঠে আসছে ভোটারদের মুখে। কে প্রার্থী হিসেবে অধিকতর যোগ্যতা সম্পন্ন। কার দ্বারা এলাকার উন্নয়ন হবে, এমনই সব নির্বাচনী আলোচনা চলছে।

আজ সন্ধায় ৭নং ওয়ার্ডের নতুন বাজার এলাকায় টেবিল ল্যাম্প মার্কায় ভোট চেয়ে গনসংযোগ করেন মোঃ মোন্তাজ আলী বিশ্বাস। গতবারের নির্বাচিত এই ওয়ার্ড কাউন্সিলর এবারও প্রার্থী হয়েছেন। ৭নং ওয়ার্ডকে আধুনিক পরিছন্ন ও ডিজিটাল সিস্টেমের আওতায় এনে মাগুরার হেলদি ও মডেল টাউন হিসাবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন তিনি। এই লক্ষ্য নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। ৭নং ওয়ার্ডকে প্রকৃত মডেল টাউন হিসেবে গড়ে তুলতে যা করণীয় তাই তিনি করবেন।

তিনি বলেন, ওয়ার্ডের জনগন আমাকে নির্বাচিত করে আসছেন, ওয়ার্ডবাসীর ভালোবাসা ও সহযোগিতায় আমি আজ জনপ্রতিনিধি হয়েছি, জনগণের সুবিধা ও কল্যাণমূলক কাজ করাই আমার মূল লক্ষ্য। এলাকার অবকাঠামো ও সৌন্দর্যের স্বার্থে বাড়ির মালিক ও এলাকার বাসিন্দারা আমাকে যে সহযোগীতা করছেন তার জন্য আমি কৃতজ্ঞ।

গনসংযোগকালে তিনি বলেন, আমি আমার ওয়ার্ডকে উন্নয়নের মূল স্রোতের সঙ্গে মেলাতে চাই।ওয়ার্ডের উন্নত ও অনুন্নত এলাকার মধ্যে বিদ্যমান যে বৈষম্য রয়েছে তা দূর করার উদ্যোগ নেওয়ার প্রতিশ্রতি দিয়ে তিনি বলেন, সমন্বিত উন্নয়নের উদ্যোগ নেবো।

আধুনিক পরিকল্পিত উপশহর গঠনের জন্য ওয়ার্ডবাসীর সাহায্য, সহযোগিতা ও সমর্থন কামনা করে এসময় তিনি বলেন, এলাকার উন্নয়নের জন্যই নির্বাচনে অংশ নিচ্ছি। আল্লাহ্পাকের অশেষ কৃপায় ও সকলের সহযোগিতায় এই ওয়ার্ডের সকলের সম্মান এবং ঐতিহ্য রক্ষায় নির্লোভ কাজ করে যেতে চাই। হিন্দু-মুসলমানসহ বিভিন্ন ধর্মপ্রাণ মানুষের সহ অবস্থান ও বসবাস রয়েছে এ ওয়ার্ডে। তাই ঐতিহ্য রক্ষায় মিলে মিশে থাকার জন্য সুন্দর নান্দনিক পরিবেশ বজায় রাখতে পারবো ইনশাল্লাহ।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: