গনসংযোগে ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জাহিদ হোসেন ডিআই।

 

মাগুরানিউজ.কমঃ

mnমাগুরা পৌরসভার ৬নং ওয়ার্ডকে মডেল টাউন হিসাবে দেখতে চান এলাকার বাসিন্দারা।ওয়ার্ডের বাসিন্দাদের দাবির সাথে একমত পোষন করে এ চ্যালেঞ্জ গ্রহন করেছেন জাহিদ হোসেন ডিআই। তিনি পান্জাবী প্রতীকে নির্বাচনে অংশগ্রহন করছেন।

আজ পারনান্দুয়ালী স্কুল এলাকায় গনসংযোগকালে তরুন এই নেতা বলেন, কল্যাণমূলক কাজ করাই আমার মূল লক্ষ্য। ৬নং ওয়ার্ডকে আধুনিক পরিছন্ন ও ডিজিটাল সিস্টেমের আওতায় এনে মাগুরার হেলদি ও মডেল টাউন হিসাবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন তিনি। এই লক্ষ্য নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। ৬নং ওয়ার্ডকে প্রকৃত মডেল টাউন হিসেবে গড়ে তুলতে যা করণীয় তাই তিনি করবেন।

প্রথমে কোন বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন জানতে চাইলে এই নেতা বলেন, এবার আমার একটাই কাজ হচ্ছে আগামী ৫বছরে পরিকল্পিত উপশহর হিসাবে ৬নং ওয়ার্ডকে গড়ে তোলা। আর জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করে জোরগলায় তিনি বলেছেন অবাস্তব, কল্পনাবিলাসী ও আকাশ-কুসুম কোনো বিষয় এটা নয়। সবাই সহযোগীতা করলে এটা বাস্তবায়ন করা অবশ্যই সম্ভব।

তিনি আরো বলেন, আমি আমার ওয়ার্ডকে উন্নয়নের মূল স্রোতের সঙ্গে মেলাতে চাই। ওয়ার্ডের উন্নত ও অনুন্নত এলাকার মধ্যে বিদ্যমান যে বৈষম্য রয়েছে তা দূর করার উদ্যোগ নেওয়ার প্রতিশ্রতি দিয়ে তিনি বলেন, সমন্বিত উন্নয়নের উদ্যোগ নেবো।

তিনি বলেন, আমার আবেগ-ভালোবাসার প্রতি মানুষ সম্মান জানিয়ে ইতিমধ্যে যে সাড়া দিয়েছেন সে জন্য আমি কৃতজ্ঞ। দলমত-নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাই।

তিনি বলেন- আসলে কোন কিছুই একা করা সম্ভব নয়। এখানেও আমি একা নই। আমার সাথে আছে আমার এলাকার বাসিন্দারা। তাদের সহযোগীতা, সহমর্মিতা এবং আমার প্রতি তাদের বিশ্বাসের কারনে আমি এতদুর আসতে পেরেছি। তেমনি আমিও তাদের সেবায় নিজেকে নিয়োজিত করেছি। এতে যদি তাদের সামান্য উপকারও হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করি।

আধুনিক পরিকল্পিত উপশহর গঠনের জন্য ওয়ার্ডবাসীর সাহায্য, সহযোগিতা ও সমর্থন কামনা করে তিনি বলেন, এলাকার উন্নয়নের জন্যই নির্বাচনে অংশ নিচ্ছি। আল্লাহ্পাকের অশেষ কৃপায় ও সকলের সহযোগিতায় এই ওয়ার্ডের সকলের সম্মান এবং ঐতিহ্য রক্ষায় নির্লোভ কাজ করে যেতে চাই। হিন্দু-মুসলমানসহ বিভিন্ন ধর্মপ্রাণ মানুষের সহ অবস্থান ও বসবাস রয়েছে এ ওয়ার্ডে। তাই ঐতিহ্য রক্ষায় মিলে মিশে থাকার জন্য সুন্দর নান্দনিক পরিবেশ বজায় রাখতে পারবো ইনশাল্লাহ।

আগামী ৫বছরে পরিকল্পিত উপশহর হবে ৬নং ওয়ার্ড।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: