৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ আয়ূব হোসেন

মাগুরানিউজ.কমঃ

mnপৌরসভা নির্বাচনের দিনক্ষন যতোই ঘনিয়ে আসছে প্রতিটি ওয়ার্ডেই বর্তমান কাউন্সিলরদের সফলতা-ব্যর্থতার কথাও ওঠে আসছে ভোটারদের মুখে। কে প্রার্থী হিসেবে অধিকতর যোগ্যতা সম্পন্ন। কার দ্বারা এলাকার উন্নয়ন হবে এমন সব নির্বাচনী আলোচনা চলছে।

 

মোঃ আয়ূব হোসেন আয়ূব, মাগুরা পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা। আসন্ন পৌর নির্বাচনে এ ওয়ার্ড হতে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন তিনি। সমাজের সুবিধা বঞ্চিত অসহায় মানুষের জন্য আজীবন কাজ করতে চান তিনি। নির্বাচিত জনপ্রতিনিধি হলে কাজ করতে সুবিধা হয় জানিয়ে জানালেন এলাকাবাসীর বাসীর উপকারই তার প্রধান লক্ষ।

কেন আপনি নির্বাচনে অংশ নিচ্ছেন ? এমন প্রশ্নে বলেন, আমি এলাকার উন্নয়নের জন্যই নির্বাচনে অংশ নিচ্ছি। আল্লাহ্পাকের অশেষ কৃপায় ও সকলের সহযোগিতায় এই ওয়ার্ডের সকলের সম্মান এবং ঐতিহ্য রক্ষায় নির্লোভ কাজ করে যেতে চাই।

আপনার দৃষ্টিতে ৭নং ওয়ার্ডে বড়ধরনের কোন সমস্যায় এলাকাবাসী ভূগছেন ? এমন প্রশ্নে বলেন, আমার দৃষ্টিতে ৭নং ওয়ার্ডে মাদকের আগ্রাসনই বড় সমস্যা। আশা করি এলাকার সচেতন মহল এগিয়ে আসলে মাদকমুক্ত এলাকা গঠন করা সম্ভব হবে। পরিচ্ছন্ন, আধুনিক ও স্বাস্থ্যকর শহর প্রতিষ্ঠা করার পাশাপাশি তিনি দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ এবং নাগরিকদের নিরাপদ জীবন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সবকিছু করবেন।

অবাধ নির্বাচন নিয়ে কোন আশংকা দেখছেন কিনা ? এমন প্রশ্নে বলেন, না, বর্তমান সময়ে মাগুরা পৌর এলাকার আইনশৃঙ্খলা খুবই ভালো রয়েছে। এ ধারা অব্যাহত থাকলে কোন আশংকা নেই।

নির্বাচনে জয় নিয়ে আপনি কতটুকু আশাবাদী ? এমন প্রশ্নে বলেন, আমি নির্বাচনে জয় নিয়ে শতভাগ আশাবাদী।

নির্বাচন নিয়ে ভোটারদের প্রতি আপনার আহবান- ভোট নাগরিক অধিকার, সম্মানিত ভোটারগণ কাউন্সিলর পদে এ ওয়ার্ড হতে আত্নপ্রকাশকারী যে সকল প্রার্থী রয়েছেন সকল প্রার্থীর যোগ্যতা, চারিত্রিক গুণাবলীর আলোকে ও যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হিসেবে যাকে খুশি তাকে ভোট প্রদান করবেন, এটাই আমার আহবান। দলমত-নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাই।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: