মাগুরায় ‘‘যশোর বিভাগ” দাবিতে স্মারকলিপি।

মাগুরানিউজ.কমঃ

mnবৃহত্তর যশোরকে নিয়ে পৃথক ‘‘যশোর বিভাগ” ঘোষণার দাবীতে মাগুরা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে যশোর বিভাগ আন্দোলন পরিষদ। আজ বৃহস্পতিবার সকালে পরিষদের নেতৃবৃন্দ মাগুরার জেলা প্রশাসক মুহ: মাহবুবর রহমানের নিকট প্রধানমন্ত্রী বরাবরে লিখিত এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন যশোর বিভাগ আন্দোলন পরিষদের আহবায়ক প্রকৌশলী মো: আব্দুস সাত্তার, সদস্য সচিব হাবিবুর রহমান খান, পরিষদের মাগুরার আহবায়ক সাংবাদিক আবু বাশার আখন্দ, চ্যানেল ২৪ ও দৈনিক সমকালের মাগুরা প্রতিনিধি অলোক বোস, এই বেলা ডটকমের স্টাফ করোসপন্ডেন্ট অরুন শীল, গাজী টিভির মাগুরা প্রতিনিধি আরাফাত হোসেন, দৈনিক খেদমতের স্টাফ রিপোটার মুশফিকুর রহমান প্রমুখ।

mnএরপর প্রতিনিধি দল মাগুরা জেলা পরিষদের প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলামের কার্যালয়ে গিয়ে অনুরুপ স্মারকলিপি প্রদান করেন।

প্রধানমন্ত্রী বরাবরে প্রেরিত স্মারকলিপিতে যশোর বিভাগ আন্দোলন পরিষদ জানায়, বৃহত্তর যশোর বাংলাদেশের একটি অতি প্রাচীনতম জেলা। ১৫৭৬ সালে যশোর রাজ্য প্রতিষ্ঠিত হয়। ১৭৮১ সালে অবিভক্ত বাংলার প্রথম জেলা হিসাবে যশোর আত্মপ্রকাশ করে। সেই সময় বৃহত্তর খুলনা, যশোর, ফরিদপুর, রাজবাড়ী,কুষ্টিয়ার কিছু অংশ এবং বর্তমানে ভারতের বনগাঁসহ ২৪ পরগনার কিছু অংশ যশোর জেলার অধীন ছিল।

১৮৬৪ সালের ১ আগষ্ট গঠিত হয় যশোর পৌরসভা। কলকাতা ও হাওরার পরেই যশোর পৌরসভার স্থান ছিল। এই যশোর ছিল কলকাতা প্রেসিডেন্সি বিভাগের আওতাধীন।

স্মারকলিপিতে আরো বলা হয়, ১৯৪৭ সালে বৃটিশের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর যশোর ক্রমান্বয়ে তার মর্যাদা হারাতে বসে, কালের পরিক্রমায় বিভিন্ন সময়ে যশোরের একাধিক মহকুমা ও থানাকে আশপাশের জেলার সাথে যুক্ত করা হয় এবং যশোর নামের রাজ্যটি পরিত্যক্ত সংকীর্ণ জেলায় পরিনত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: