মাগুরানিউজ.কমঃ
মাগুরায় নির্বাচনকে ঘিরে জমজমাট প্রচারণায় গোটা পৌরসভায় বিরাজ করছে উৎসবের আমেজ।প্রচারণায় পিছিয়ে নেই নারী প্রার্থীরাও। তাঁরাও হেঁটে দল বেঁধে ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি।
আসন্ন মাগুরা পৌরসভার নির্বাচনে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন গতবারের মহিলা কাউন্সিলর মনিরা বেগম শাবানা। এবারের নির্বাচনে তিনি আঙ্গুর ফল প্রতীক পেয়েছেন। নারীদের উন্নয়নের মূল স্রোতধারায় এনে এলাকার উন্নয়নে কাজ করতে চান তিনি।
আজ দুপুরে নিজনান্দুয়ালী স্কুল এলাকায় মাগুরা নিউজের সাথে আলাপচারিতায় শাবানা বলেন, এলাকার নারীরা এখনো অবহেলিত। নারীদের সুশিক্ষিত করে গড়ে তোলায় আমার মূল লক্ষ্য থাকবে। স্থানীয় ভাবে কর্মমূখী শিক্ষা প্রদানের মাধ্যমে অসহায় নারীদের স্বাবলম্বি করতে ইতিমধ্যেই তিনি অনেকদুর অগ্রসর হয়েছেন বলে জানালেন।
তিনি একটি পাঠাগার স্থাপনের পরিকল্পনা করেছেন যার কার্যক্রম শীঘ্রই শুরু হবে বলে জানান তিনি। এছাড়াও সবার সহযোগিতা পেলে এলাকার অবহেলিত বয়স্ক মানুষদের জন্য একটি বৃদ্ধাশ্রম তৈরীর অভিলাস ব্যক্ত করেন।
এলাকার প্রত্যেক নাগরিকের কাছে আমার অঙ্গিকার- মাগুরাকে আমরা বদলাবো। তিনি বলেন, বিষয়গুলি কঠিন মনে হলেও আমি বিশ্বাস করি আপনারা চাইলে সবকিছুই সম্ভব। ফলে আমি আশাবাদী আপনারা আমাকে সহযোগিতা করবেন।
উপস্থিত এলাকার একাধিক ব্যক্তি জানালেন, শাবানা নানা উপলক্ষে অসহায় মানুষদের নানাভাবে সহযোগিতা করে চলেছেন। বিশেষ করে যে কোন ধরণের সমস্যার জন্য যখন তখন তার কাছে গেলে মনোযোগ দিয়ে শুনে তার ব্যবস্থা করে দেন। জনপ্রতিনিধি হিসাবে আবারো সাবানাকে পেলে তারা একজন উপকারী মানুষকে কাছে পাবেন।
শাবানা বলেন- আসলে কোন কিছুই একা করা সম্ভব নয়। এখানেও আমি একা নই। আমার সাথে আছে আমার ওয়ার্ডের বাসিন্দারা। তাদের সহযোগীতা, সহমর্মিতা এবং আমার প্রতি তাদের বিশ্বাসের কারনে আমি এতদুর আসতে পেরেছি। তেমনি আমিও আমার ওয়ার্ডের বাসিন্দাদের সেবায় নিজেকে নিয়োজিত করেছি। এতে যদি তাদের সামান্য উপকারও হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করি।
৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন আমি আপনাদের মেয়ে, আপনারা আমাকে সুযোগ দিলে আমি এলাকার নারীদের উন্নয়নে কাজ করতে চাই। সারা জীবন আপনাদের পাশে থাকতে চাই। দলমত-নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাই।

