মাগুরায় ছিনতাইকারী গ্রেফতার

মাগুরানিউজ.কমঃ

mnমাগুরা জেলা পরিষদের গেট থেকে মঙ্গলবার রাত ৯টার সময় আলামীন হোসেন সুমন(২২), পিতা- মোঃ ইকমাল মোল্যা, সাং- সাজিয়াড়া এর অটোরিক্সা ছিনতাইকালে সুজন(২৭) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মাগুরা জেলা পুলিশের সদস্যরা।

সুজন মাগুরা জেলার সাজিয়াড়া গ্রামের বরকত বিশ্বাসের ছেলে।

তবে হাত ফসকে পালিয়ে যায় ভায়না টিটিডিসি পাড়ার তপন খা’র ছেলে রুবেল।

প্রত্যক্ষ্যদর্শী জনগণ জানান- রাত ৯টার সময় একটি অটোরিক্সা মাগুরা জেলা পরিষদ গেটে এসে থামে। কয়েক মিনিট পর অটোরিক্সা চালকের চিৎকারে আশপাশের লোকেরা ও রাস্তা দিয়ে চলা অন্য গাড়ির লোকেরা সেখানে ছুটে যান। তারা দেখেন- সুজন ও রুবেল চালকের কাছ থেকে মোবাইল ও টাকা পয়সা কেড়ে নিচ্ছে।

এরই মধ্যে একজন সুজন ও রুবেলের জামার কলার চেপে ধরলে রুবেল পালিয়ে যেতে সক্ষম হয়। তবে সুজন ধরা পড়ে।

স্থানীয়রা পুলিশে খবর দিলে অতিঃ পুলিশ পরিদর্শক এএসআই ইব্রাহিম সেখানে উপস্থিত হন ও সুজনকে গ্রেফতার করে থানা হাজতে নিয়ে যান। এএসআই ইব্রাহিম বিষয়টির সত্যতা স্বীকার করে সাংবাদিককে জানান- এসময় আমাদের ডিউটি চলছিল। কন্ট্রোল রুম থেকে ফোন পেয়ে আমরা সেখানে উপস্থিত হই। উপস্থিত জনগনের কথা শুনে, চালক ও সুজনের কথা শুনে সুজনকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) একেএম আজমল হুদা সাংবাদিককে বলেন- ২/৩ দিন আগে রুবেল জেল থেকে ছাড়া পেয়েছে। তবে যত দ্রুত সম্ভব তাকে আবার গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: