মাগুরানিউজ.কমঃ
মৈত্রী মোটর র্যালি আজ দুপুর ২টার দিকে মাগুরা শহরতলীর পারনান্দুয়ালীতে পৌঁছায়।পারনান্দুয়ালীতে মাগুরা ফিলিং স্টেশনে ঘটে জ্বালানি বিভ্রাট।
ফিলিং স্টেশনে প্রথমে ঠিকঠাক মতোই তেলের ট্যাংকি ভরা হলো। এবার যাত্রা শুরুর পালা। কিন্তু, স্টার্ট বন্ধ হয়ে বহরের গেলো ৯টি গাড়ির।
আবিষ্কৃত হলো গাড়িগুলোতে পেট্রোল ভরা হয়েছে। এ ধরনের দুর্ঘটনা গত ১৯ দিনে ঘটেনি। র্যালির শেষ দিনে বিগড়ে গেলো সব। বাংলাদেশের মধ্যে গত তিনদিনে কোথাও সময়ের হেরফের হয়নি।
ফিলিং স্টেশনে প্রতিটি গাড়ির ট্যাংকিতে প্রায় ২০ লিটার করে জ্বালানি ভরা হয়। বেলা আড়াইটায় এ ঘটনা ঘটে।
গাড়ি থেকে তেল সরানো সহজ বিষয় নয়। কয়েক ঘণ্টা সময় লাগে। গাড়ির নিচে শুয়ে, বসে, মুখে পাইপ লাগিয়ে তেল সরার রাইডাররা। এমনকি গাড়ির তেলের ট্যাংকি খুলেও পরিষ্কার করা হয়।
মাহিন্দ্র ও টয়োটা কোম্পানি এই র্যালির জন্য ১৬টি গাড়ি সহায়তা করেছিলো।
পাম্পে জ্বালানির ট্যাংকিগুলোতে ইংরেজি লেখা না থাকায় এ সমস্যা তৈরি হয়েছে বলে অভিযোগ অনেকের।
সব কাজ শেষ করে সন্ধ্যা সাড়ে ৫টায় কলকাতার উদ্দেশে যাত্রা করে র্যালি।

