মাগুরায় প্রধান শিক্ষকের দূর্নীতির বিরুদ্ধে এলাকাবাসির বিক্ষোভ।

মাগুরানিউজ.কমঃ

mnবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায় এবং অকৃতকার্য শিক্ষার্থীদের অর্থের বিনিময়ে ফরম পূরণের সুযোগ দেবার অভিযোগ জানালো এলাকাবাসী। 

মহম্মদপুর উপজেলার যশোবন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগে রবিবার এলাকাবাসি উপজেলা সদরে বিক্ষোভ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে।

এলাকাবাসির অভিযোগ, যশোবন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের অর্থলিপ্সু প্রধান শিক্ষক মফিজুর রহমান বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে অতিরিক্ত অর্থ গ্রহণ করে তিনের অধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ দিয়েছেন। আর অনৈতিক এই কাজের পক্ষে তিনি নির্বাচনী পরীক্ষার ফলাফল রেজিস্ট্রারে ফ্লুইড দিয়ে নম্বরের ঘরে কাটাকাটি করে তাদের ফরম পূরণের সুযোগ সৃষ্টি করেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহীন হোসেন বলেন, মফিজুর রহমান নামে একজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের খতিয়ান সম্বলিত একটি অভিযোগ পাওয়া গেছে। এটি তদন্তের জন্য মাধ্যমিক শিক্ষা অফিসারকে দায়িত্বও দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: