বিজয়ের মাসের প্রথম দিন

মাগুরানিউজ.কমঃ

mn

রাজীব মিত্র-

পহেলা ডিসেম্বর। মহান বিজয়ের মাসের প্রথম দিন আজ। বিজয়ের মাস, বাঙালির  শ্রেষ্ঠ অর্জনের মাস। ১৯৭১ সালের এই মাসেই অর্জিত হয় আমাদের স্বাধীনতা। দীর্ঘ প্রায় ৯ মাসের সশস্ত্র যুদ্ধ শেষে এ মাসেই আনুষ্ঠানিকভাবে আত্মসমার্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী।

বাংলাদেশ সৃষ্টির সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠতম ঘটনা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙ্গালি জাতির হাজার বছরের স্বপ্ন-সাধ পূরণ হয় এ মাসেই।

বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন গৌরবদীপ্ত চুড়ান্ত বিজয় অর্জিত হয় এ মাসের ১৬ ডিসেম্বর। স্বাধীন জাতি হিসেবে বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা। অর্জন করে নিজস্ব ভূ-খণ্ড আর সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা। এক রক্তক্ষয়ী জনযুদ্ধের মাধ্যমে ঘোষিত স্বাধীনতা এ দিনেই পূর্ণতা পায়।

বাঙালির হাজার বছরের স্বপ্নপূরণ হবার পাশাপাশি বহু তরতাজা প্রাণ বিসর্জন আর মা-বোনের সম্ভ্রম হারানোর বেদনার কথা মনে করিয়ে দেয় এই ডিসেম্বর। প্রতিবছর নতুন করে দেশপ্রেমে আত্মপ্রত্যয়ী হওয়ার পথ দেখায় এই ডিসেম্বর।

এ মাসেই স্বাধীনতাবিরোধী শক্তি তাদের এদেশীয় দোসর রাজাকার-আলবদর আল শামসদের সহযোগিতায় দেশের মেধা, শ্রেষ্ঠ সস্তান-বুদ্ধিজীবী হত্যাযজ্ঞে মেতে ওঠে। সমগ্র জাতিকে মেধাহীন করে দেওয়ার এমন ঘৃণ্য নজির বিশ্বে আর নেই।

বিজয়ের ৪৪ তম বছরে জাতি এমন একটি প্রেক্ষাপটে বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস পালন করবে যখন একাত্তরের সেই যুদ্ধাপরাধী ও বুদ্ধিজীবী হত্যার সাথে সংশ্লিষ্টদের বিচার কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত অনেকের বিরুদ্বে ফাঁসির রায় ঘোষিত হয়েছে। কার্যকর হয়েছে বুদ্ধিজীবি হত্যার অন্যতম হোতাদের ফাঁসির দণ্ড।

৩০ লাখ শহীদ আর দু’লাখ মা-বোনের সম্ভ্রমহানি যাদের কারণে, আজ তাদের বিচারের মধ্যদিয়ে জাতি কালিমামুক্ত হওয়ার প্রয়াস পেয়েছে, আমাদের  জন্য এটা গর্বের। আমাদের আবার নতুন করে শপথ নেওয়ার সময় এসেছে, আমরা স্বাধীনতার মর্যাদা অক্ষুণ্ন রাখবো। নিজস্ব ভূ-খণ্ড আর সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা সমুন্নত রাখবো।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: