মাগুরা পৌরসভা পুনরুদ্ধারে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আবেদন

মাগুরানিউজ.কমঃ

Sheikh_Hasina_mnআগামী ৩০ ডিসেম্বর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা করব, নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী মনোনয়ন পাবেন। যিনি স্থানীয় সরকারকে গ্রহণযোগ্য করে গড়ে তুলে এলাকার সমাজ ও অর্থনীতিকে এগিয়ে নেওয়ায় মুখ্য ভূমিকা পালন করবেন। এমনটাই জানালেন আওয়ামী লীগের একাধিক জেলা নেতৃবৃন্দ।

তারা জানান, প্রার্থী সুপারিশের ক্ষেত্রে জেলা পর্যায়ের নেতাদের বিচক্ষণতার পরিচয় দিতে হবে। তাদের যোগ্য প্রার্থীর পক্ষে সুপারিশ করতে হবে। কালোটাকা, পেশিশক্তি ও প্রভাব-প্রতিপত্তির কাছে যেন তৃণমূল নেতারা মাথানত না করেন। আমরা আশা করব, নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী মনোনয়ন পাবেন।

মনোনয়ন নিয়ে সচেতন উন্নয়নকামী মাগুরাবাসীর রয়েছে নানা রকম চিন্তা ভাবনা। কিন্তু একটি জায়গাতে সবাই একমত তাহলো মাগুরার উন্নয়ন চায়। দুরদৃষ্টিসম্পন্ন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মাগুরাবাসী বিনীত আবেদন জানিয়েছেন যে, প্রকৃত উন্নয়নকামী পরিক্ষিত কাউকে নির্বাচনে মনোনয়ন দেয়া হোক। মাগুরাতে অবস্থানকারী স্থানীয় সম্পৃক্ততা আছে প্রয়োজনে কাছে পাওয়া যাবে এমন কোনো নেতাকে মনোনয়ন দিলে মাগুরাবাসী কৃতজ্ঞ থাকবে।

মনোনয়ন বিষয়ে মাগুরার উন্নয়নকামী সচেতন নাগরিকসমাজের প্রতিনিধিরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মাগুরার জন্য শিক্ষিত আধুনিকমনস্ক উদ্দোগী সর্বজন গ্রহনযোগ্য সর্বোপরি পরিক্ষিত বিশ্বস্ত কোন নেতাকে মনোনয়ন দেবেন এমনটাই তারা মনে করেন। জানালেন মাগুরার উন্নয়নের জন্য দরকার আধুনিকমনস্ক দুরদৃষ্টিসম্পন্ন নেতার। মাননীয় প্রধানমন্ত্রী মাগুরার জন্য সঠিক ব্যক্তিকেই মনোনয়ন দেবেন এমনটাই তাদের বিশ্বাস।

তরুন প্রজন্মের প্রতিনিধিরা বলেন, তরুণ প্রজন্ম কোনো বিভক্তির রাজনীতি চায় না, ঐক্যবদ্ধ দেশ চায়। প্রজন্মের ভাবনাকে স্বপ্নে রূপদান করতে পারবেন তাকে আমরা ভাববো। আমরা মাগুরাবাসীকে নিরাপত্তাহীনতার বদলে ‘নিরাপদ মাগুরা’, স্থবিরতার বদলে ‘চলমান মাগুরা’ ও অন্ধকারের পরিবর্তে ‘আলোকিত মাগুরা’ উপহার দিতে পারবেন তেমন কাউকেই প্রার্থী হিসাবে চাই।  যে সব নেতার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে তাদেরকে কোনভাবেই যেনো প্রার্থী করা না হয়।

মাগুরা পৌরসভায় একক প্রার্থী বাছাই করতে গিয়ে বিপাকে পড়েছে জেলা আওয়ামী লীগ নেতারা।
একাধিক মনোয়ন প্রত্যাশি মাঠে থাকায় এবং নির্বাচনী সিদ্ধান্তে অটল থাকায় হিমশিম খেতে হচ্ছে দলটির শীর্ষ নেতাদের।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: