মাগুরায় ‘চূড়ান্ত’ হয়নি আওয়ামী লীগের প্রার্থী। সন্ধায় বোর্ডের সভা

মাগুরানিউজ.কমঃ

mnআসন্ন পৌর নির্বাচনে মাগুরা (সদর) পৌরসভায় মেয়র পদে চুড়ান্ত হয়নি আওয়ামী লীগের প্রার্থী। এমতাবস্থায় সম্ভাব্য প্রার্থীদের তালিকা কেন্দ্রে পাঠাতে বলা হয়েছে বলে জানাগেছে। 

সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টায় আওয়ামী লীগের স্থানীয় সরকার/পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা ডাকা হয়েছে। সভায় প্রার্থী বাছাইয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

এদিকে বেশ কয়েকটি পৌরসভায় অনুরূপ সমস্যা দেখা দেয়ায় প্রার্থী বাছাইয়ে বড় করা হচ্ছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। দলটির সংসদীয় বোর্ডের সদস্যদের সঙ্গে আরো সাত কেন্দ্রীয় নেতা যোগ হচ্ছেন প্রার্থী বাছাইয়ের এ বোর্ডে। সঠিক প্রার্থী মনোনয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে দলটি।

প্রার্থী বাছাই প্রক্রিয়ায় সংসদীয় বোর্ডের সদস্যদের পাশাপাশি স্থানীয় সরকারের পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ডে জায়গা করে নেওয়া আওয়ামী লীগের সাত কেন্দ্রীয় নেতা হলেন, সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ, তিন যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবু-উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক কর্নেল ফারুক খান।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এবং জাহাঙ্গীর কবির নানক বাংলানিউজকে মনোনয়ন সভায় সাত নেতার যোগ হওয়া বিষয়টি নিশ্চিত করেন।

আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের ১১ সদস্যের সঙ্গে এই সাত সদস্য যুক্ত হওয়ায় মনোনয়ন বোর্ডের নতুন সদস্য সংখ্যা হবে ১৮।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ছাড়াও সংসদীয় বোর্ডের অন্য সদস্যরা হলেন- দলটির সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, ড. আলাউদ্দিন, সভাপতিমন্ডলীর সদস্য ওবায়দুল কাদের, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ।

এদিকে মনোনয়ন বোর্ডের সদস্যরা ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতারা পৌরসভা নির্বাচনের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। বিশেষ করে একক প্রার্থী নিশ্চিত করার বিষয়ে। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে যোগাযোগ করা হচ্ছে তৃণমূল আওয়ামী লীগের সঙ্গে। বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: