মাগুরানিউজ.কম:
আজও রাস্তার সব আলো জ্বলে উঠতেই দেখা গেল নিমেষের মধ্যে লম্বা লাইন পড়ে গিয়েছে পূজা মণ্ডপগুলোর সামনে। মাগুরা শহর অপেক্ষা করছিল রাতের অতিথিদের জন্য। বিকেল গড়াতেই পুরো পরিস্থিতিটাই বদলে গেল।
বটতলার পুজোয় ভিড় উপচে পড়াটা যেন রীতি হয়ে দাঁড়িয়েছে। সন্ধ্যা হতেই লাইন দীর্ঘ হয়েছে সেখানে। এক প্রবীণ পুজোকর্তা মণ্ডপের পাশে বসে বললেন, “মানুষের ঢলটাই আমাদের পুরস্কার।“
জনস্রোত আছড়ে পড়ছে মণ্ডপ থেকে মণ্ডপে। ভিড় সামলাতে রীতিমতো নাকাল হচ্ছে পুলিশ।


