মাগুরানিউজ.কম:
প্রতি বছরের মতো এবছরও বিশ্বের সবচেয়ে জাকজমকপূর্ণ ও সর্ববৃহৎ কাত্যায়নী পূজার আয়োজনে ব্যস্ত সময় পার করছে মাগুরা। ১৭ নভেম্বর মঙ্গলবার ষষ্টি পুজার মধ্যদিয়ে শুরু হওয়া এই পূজার আজ বিজয়া দশমী।
আজ শনিবার সকালে শুরু হয়েছে দশমীবিহিত পূজা। ভোর রাতে শেষ হবে পাঁচদিন ব্যাপী কাত্যায়নী পূজার অনুষ্ঠান।
আজ শনিবার সরকারী ছুটির দিন এবং ৫দিনের পূজারও শেষ দিন সেকারনে আজকের দর্শনার্থীর সংখ্যাও সর্বকালের রের্কড ছাড়িয়ে যেতে পারে। মানুষ তো শুধু মাগুরার নয়, এসেছে পাশের অন্যান্য জেলা ও বিদেশ থেকেও। নারী-পুরুষ, শিশু-বুড়ো—সবাই মেতেছে কাত্যায়নীর উৎসবে।


