মাগুরা পৌরবাসীকে কাত্যায়নী উৎসবের শুভেচ্ছা জানালেন রানা আমির ওসমান

মাগুরানিউজ.কম:

mn

সম্প্রীতির কাত্যায়নী উৎসব উপলক্ষে মাগুরা পৌরসভার হিন্দু ধর্মাবলম্বীসহ সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেছেন আসন্ন মাগুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী যুগ্ম আহবায়ক রানা আমির ওসমান রানা।

কাত্যায়নী পূজা উপলক্ষে মাগুরাবাসীর উদ্দেশ্যে এক শুভেচ্ছা বক্তব্যে রানা আমির ওসমান বলেন,‘‘সম্প্রীতির বার্তা দিতেই মাগুরাতে আয়োজিত হয় কাত্যায়নী উৎসব। এ পূজাকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে মাগুরাতে। আর সময়ের সাথে মাগুরার কাত্যায়নী পূজা আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে’’।

তিনি বলেন, বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রীর দেশরত্ম শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠার যে লক্ষ্য স্থির করেছেন তা পরিপূর্ণতা লাভ করবে আজ শুভ দিনে এই হোক আমাদের চাওয়া। সবাইকে উৎসবের শুভেচ্ছা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: