কঠোর নিরাপত্তা বেষ্টনী। পূজা দেখতে মাগুরায় ভিআইপি ব্যক্তিরা

মাগুরানিউজ.কম:

mn

কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে মাগুরায় চলছে কাত্যায়নী পূজা। কাত্যায়নী পুজা ও অনুষ্ঠানকে কেন্দ্র করে জেলা শহর মাগুরাকে ইতিমধ্যে আচ্ছাদিত করা হয়েছে কঠিন নিরাত্তার বলয়ে। গোটা শহরের নিরাপত্তার জন্য শহরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

মাগুরার ঐতিহ্যবাহী বিশ্বসেরা কাত্যায়নী পূজা পরিদর্শনে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সকালে মাগুরা এসে পৌছেছেন। সঙ্গে সফরসঙ্গী হিসাবে উপস্থিত রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

জেলা প্রশাসন সুত্র আরো জানান, আজ বিকালে মৎস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন সিকদার পুজা অনুষ্ঠানে যোগদান করবেন।

জেলা শহরের সকল মন্দিরের পুজার সময়কালীন সিসিটিভির মাধ্যমে নিয়ন্ত্রন করা হবে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে। জেলা পুলিশ অফিস সুত্র জানায়, গোটা পৌরসভাকে ২টি সেক্টরে ভাগ করা হয়েছে। ১নং সেক্টরের দায়িত্বে থাকবেন অতিরিক্ত পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম, ২নং সেক্টরের দায়িত্বে থাকবেন সহকারী পুলিশ সুপার সুর্দশন কুমার রায়। এছাড়া ২২টি মোবাইল টিম, সড়ক নিরাপত্তায় ২১টি রোড কিপার টিম, ২৩টি ট্রাফিক পয়েন্ট এবং ৫টি চেক পয়েন্ট খোলা হয়েছে। এছাড়া সাদা পোশাকে জেলা গোয়েন্দা সংস্থার একাধিক টিম সার্বক্ষনিক কাজ করছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: