মাগুরানিউজ.কম:
সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত মাগুরার অনন্য বিশ্বসেরা আয়োজন কাত্যায়নী পূজা। যা এখন রীতিমতো সৌহার্দের কাত্যায়নী উৎসবে পরিনত হয়েছে। মাননীয় যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি কাত্যায়নী পূজা উপলক্ষে মাগুরার হিন্দু ধর্মাবলম্বীসহ সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেছেন।
কাত্যায়নী পূজা উপলক্ষে শুভেচ্ছা জানাতে ড. শ্রী বীরেন শিকদার এমপি বলেন,‘‘সম্প্রীতির বার্তা দিতেই মাগুরাতে আয়োজিত হয় কাত্যায়নী উৎসব, সব সম্প্রদায়ের মানুষের মিলনমেলা এই উৎসব। এ পূজাকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে মাগুরাতে। আর সময়ের সাথে মাগুরার কাত্যায়নী পূজা রীতিমতো সৌহার্দের কাত্যায়নী উৎসবে পরিনত হয়েছে।’’
যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের অধিকার সুনিশ্চিত করা হয়েছে। সকলে মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। এই দেশ আমাদের সকলের।
বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন বলে ড. বীরেন শিকদার আশাবাদ ব্যক্ত করেন।


