পৌরসভায় শুধু মেয়র পদে দলীয় প্রার্থী

মাগুরানিউজ.কম:
1446865560_14277_1পৌরসভায় শুধু মেয়র পদে দল মনোনীত ও স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ রেখে স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০১৫ সংসদে উত্থাপন করা হয়েছে। ফলে পৌরসভায় সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের (মহিলা) কাউন্সিলর পদে রাজনৈতিক দলের প্রতীক নিয়ে প্রার্থী হওয়ার সুযোগ থাকছে না।
রোববার সংসদের বৈঠকে বিলটি উত্থাপন করেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। পরে তিনদিনের মধ্যে বিলটি যাচাই-বাছাই করে প্রতিবেদন দেওয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
 
দেশের নির্বাচন উপযোগী ২৪৫টি পৌরসভার তফসিল ঘোষণার জন্য এই আইনের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন। ১৮ নভেম্বর বিলটি পাস হলে এর আলোকে বিধিমালা তৈরির পরই তফসিল ঘোষণা করা সম্ভব হবে। নানা কারণে ইসি আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে এ নির্বাচন শেষ করতে চায়।
 
এর আগে গত ৩ নভেম্বর পৌরসভা আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়। ওই অধ্যাদেশে পৌর পরিষদের সবক’টি পদে অর্থাৎ মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়নের সুয়োগ রাখা হয়েছিল। সে অনুযায়ী নির্বাচন কমিশন থেকে নির্বাচন পরিচালনা বিধিমালা ও আচরণবিধিমালা সংশোধন করে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়। পরে তা পুনরায় আইন মন্ত্রণালয় থেকে ফেরত পাঠান হয়েছে। উত্থাপিত বিলে ওই অধ্যাদেশ বিলু্প্তির প্রস্তাব করা হয়েছে। বিলে বলা হয়েছে, মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রার্থীকে রাজনৈতিক দল থেকে মনোনীত বা স্বতন্ত্র প্রার্থী হতে হবে।
 
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন নির্দলীয়ভাবে হলেও বাস্তবে দলীয় ব্যক্তিকে প্রার্থী হিসেবে সমর্থন দিয়ে থাকে। এই প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরে জনগণ ও জনপ্রতিনিধিরা রাজনৈতিক পরিচয়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছিলেন। জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে এবং জনপ্রতিনিধিদের রাজনৈতিক অঙ্গীকার পালনের সুযোগ দিতে এ বিল আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: