মাগুরায় বাস থেকে অচেতন তরুনীকে উদ্ধার করল পুলিশ

মাগুরানিউজ.কম:

mn

জুস খাইয়ে অজ্ঞান করে পাচারের উদ্দেশ্য নিয়ে যাওয়ার সময় মীম দেওয়ান নামের এক নারীকে উদ্ধার করেছে মাগুরা পুলিশ।

সোমবার ভোর সাড়ে পাঁচটারদিকে  ঢাকা থেকে যশোরগামী একটি পরিবহণে তল্লাশী চালিয়ে শহরের ভায়না এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, চাকরি দেওয়ার কথা বলে ঢাকা থেকে দুই নারীর সাথে গাড়িতে উঠে মীম দেওয়ান (২০)। গাড়িতে বসে জুস খাওয়ালে জ্ঞান হারিয়ে ফেলেন মীম। সন্দেহ হলে পাশের সীটের এক যাত্রি  মাগুরা পুলিশকে বিষয়টি জানান।

পুলিশ ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরার ভায়না এলাকায় সংগ্রাম নামের একটি পরিবহণের বাসে তল্লাশী চালিয়ে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।

ওই নারীর বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকায়। পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেননি। তার এখন জ্ঞান ফিরেছে ও কিছুটা সুস্থ্য বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

পুলিশ উদ্ধার হওয়া নারীর অবিভাবকদের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে। পুলিশের ধারনা পাচারের উদ্দেশ্য মীমকে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের তৎপরতায় এ যাত্রায় রক্ষা পেলো এই তরুনী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: