মাগুরায় ‘নবান্ন’ উৎসবে মাতলো শিশুরা

মাগুরানিউজ.কম:

mn

‘এসো  মিলি নবান্নের উৎসবে- এ্  শ্লোগানে রবিবার মাগুরায় নবান্ন উৎসব -১৪২২ পালিত হয়েছে। জেলা শিশু একাডেমীর পক্ষ থেকে রোববার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শহরের পাবলিক লাইব্রেরি চত্বরে অনুষ্ঠিত নবান্ন উৎসবে শিশুরা দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন সাজে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশ নেয়। এ সময় তারা বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠা, নাড়ু, মুড়ির মোয়াসহ ঐতিহ্যবাহী খাবার প্রদর্শন করে ।

একই সময় মিলনায়তনে অনুষ্ঠিত হয় ঘুড়ি তৈরি প্রতিযোগিতা। পরে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহম্মদ আল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার আজিম আহমেদ।

আলোচনা সভা শেষে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: