মাগুরানিউজ.কম:
মাগুরার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)।
রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে তিনি মাগুরা শহরের নান্দুয়ালীতে নিজ বাড়িতে মারা যান।
দুঃসাহসী এই মুক্তিযোদ্ধা দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন বলে জানা গেছে। তিনি পুলিশের অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর ও মাগুরা প্রেসক্লাব মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন।
বাদ আসর (বিকেল ৪.৩০ মিনিটে) নান্দুয়ালী স্কুল মাঠে তার রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার পর নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। পরে নান্দুয়ালী কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোক জানিয়েছে।

