মাগুরানিউজ.কম:
মাগুরা পৌরসভার নির্বাচন নিয়ে মেয়র কাউন্সিলর প্রার্থীদের দৌড় ঝাপ শুরু হয়েছে। অপরদিকে একই দল থেকে একাধিক প্রার্থী থাকায় মনোনয়ন পাওয়া নিয়ে বাড়ছে স্নায়ু চাপ ।
একদিকে চলছে তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের সাথে যোগাযোগ ও ভোটারদের দ্বারেদ্বারে ধর্না দেওয়া। অপরদিকে মনোনয়ন পাওয়ার জন্য দলের উচ্চ পর্যায়ের নেতাদের মন জয় করার চেষ্টা।
নয়া কৌশল অবলম্বন করে পৌর শহর জুড়ে পোষ্টার, ফেস্টুন, ব্যানারে ছেয়ে গেছে বিদ্যুতের খাম্বা, দেওয়াল সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলো।
অনেক ভোটার দলীয় প্রার্থীদের নিয়ে ভাবলেও নিরপেক্ষ ভোটাররা বিতর্কিতদের আর ক্ষমতায় দেখতে চাননা। তৃণমুলের সাথে যোগাযোগ রেখে যারা এলাকার উন্নয়নে কাজ করবে তাদেরই চান তারা। তবে খুব ভাল অবস্থানে নেই পুরাতনরা। এরই সুবাদে মাঠ গুছিয়ে নিতে যেন মরিয়া হয়ে উঠেছেন সম্ভাব্য নতুন প্রার্থীরা।


