মাগুরায় সাড়ম্বরে শ্যামা পূজা ও দীপাবলি উদযাপিত

মাগুরানিউজ.কম:

mnমাগুরায় শ্যামা পূজা ও দীপাবলি সাড়ম্বরে উদযাপিত হয়েছে। শ্যামা পূজা গভীর রাতে হলেও সন্ধার পর থেকে দর্শনার্থীরা মন্ডপ থেকে মন্ডপে প্রতিমা দর্শন করেছেন। এছাড়া একই দিনে লক্ষী পূজা এবং দীপাবলী উৎসব হয়েছে।

শ্যামা পূজা উপলক্ষে মন্ডপ সংশ্লিষ্ট এলাকায় আলোকসজ্জা করা হয়েছে। মন্ডপগুলোও নানা শিল্পকর্মে সজ্জিত করা হয়েছে। সন্ধার পর থেকেই মন্ডপগুলোতে দর্শনার্থীদের ভিড় জমতে থাকে। রাত বাড়ার সাথে সাথে দর্শনার্থীদের সংখ্যাও বাড়তে দেখা যায়।

এদিকে একইদিন লক্ষী পূজা থাকায় গৃহকোণে লক্ষীপূজা হতে দেখা গেছে। ঢাক- ঢ়োল, ঘন্টা,শঙ্খ আর উলুধ্বনীতে মন্দির ও গৃহকোন ছিল উৎসব মুখর।

দীপাবলী উৎসবে বাড়ী ও তার আশেপাশে আলোকিত ছিল। পূর্বপূরুষদের আত্মার শান্তি কামনা করে প্রদীপ প্রজ্জলন করেছেন শিশু কিশোর আবাল বৃদ্ধ বণিতা।

এদিকে লক্ষীপূজা শেষে প্রসাদ বিতরন করতে দেখা গেছে বাড়িতে বাড়িতে। মুড়ি মুড়কী, নাড়–, খই মুড়ি খেয়ে আনন্দে মেতেছে সকলেই। আতসবাজীতেও মেতে থাকতে দেখা গেছে শিশু কিশোরদের। শ্যামা পূজা এক রাত্রের হলেও উৎসব চলেছে গতকালও।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: