মাগুরায় জাতীয় হিন্দু যুব মহাজোটের বিক্ষোভ মিছিল মানববন্ধন

মাগুরানিউজ.কম:  

mn

বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের মাগুরা জেলা শাখা আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ফেনির মাথিয়ারায় হিন্দু বাড়িতে গর্ভবতী মহিলা ও শিশুসহ কয়েকজনের উপর হামলা ও গর্ভের শিশু হত্যার প্রতিবাদে সকালে শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করেছে।

সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রেসক্লাব থেকে চৌরঙ্গী মোড় পর্যন্ত এ মানববন্ধন পালিত হয়। মানববন্ধন শেষে শহরে প্রতিবাদ মিছিল করে জোটের নেতৃবৃন্দ।

মানববন্ধন চলাকালে পথসভায় বক্তব্য রাখেন জাতীয় হিন্দু যুব মহাজোটের জেলা কমিটির আহবায়ক প্রনয় কুমার বিশ্বাস, জাতীয় হিন্দু মহাজোটের জেলা কমিটির সভাপতি পরেশ কান্তি সাহা, জেলা কমিটির সাধারন সম্পাদক উত্তম কুমার বিশ্বাস, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য বীরেন্দ্রনাথ মজুমদার, কেন্দ্রীয় প্রচারক বলরাম বসাক, সাংবাদিক অরুন শীলসহ জোটের নেতৃবৃন্দ।

পথসভায় বক্তারা সারাদেশে দূর্গাপুজায় প্রতিমা ভাংচুর, হিন্দু সম্প্রদায়ের জমিদখল হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়গীতে হামলার তীব্র নিন্দা জানিয়ে এসব অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

মানববন্ধন থেকে আগামি ১৭ নভেম্বর থেকে মাগুরায় অনুষ্ঠিত শ্রী শ্রী কাত্যায়নী পুজা সুষ্ঠভাবে উদযাপনের জন্য আহবান জানানো হয়।

এদিকে, মাগুরার প্রথম ২৪ ঘন্টার সংবাদমাধ্যম ‘মাগুরা নিউজ’ মাগুরায় অনুষ্ঠিত কাত্যায়নী পুজা তথা কাত্যায়নী উৎসবের আয়োজনকে ‘বিশ্বসেরা’ স্বীকৃতির দাবি জানিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: