মাগুরায় তিন নেতার অস্ত্রের লাইসেন্স বাতিল

মাগুরানিউজ.কম:

magura_map

মাগুরায় তিন নেতার নেতার চার অস্ত্রের লাইসেন্স বাতিল করেছে জেলা প্রশাসক।

শহরের মোল্লাপাড়ার সাবেক কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা শেখ শামীমের ১টি শটগান, বাটিকাডাঙ্গা গ্রামের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তপন কুমার রায়ের ১টি দোনালা বন্দুক ও ১টি পিস্তল এবং শহরতলীর পারলা গ্রামের যুবদলের সদস্য রফিকুল ইসলাম রিপুর ১টি শটগানের লাইসেন্স বাতিল করেছেন জেলা প্রশাসক মুহা. মাহবুবর রহমান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী আসাদুজ্জামান অস্ত্রের লাইসেন্স বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিছুদিন আগে জননিরাপত্তা বিঘিত হওয়ার আশঙ্কাসহ একাধিক কারণে তাদের লাইন্সেস বাতিলের জন্য স্বরাষ্ট্র মন্ত্রাণালয় ও জেলা প্রশাসকের কাছে চিঠি দেন মাগুরা পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার জেলা প্রশাসক মাহবুবর রহমানের দফতর থেকে লাইন্সেস বাতিলের আদেশ পুলিশকে জানানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় এসব অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: