মাগুরানিউজ.কম:
মাগুরায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে প্রাপ্ত ত্রান সামগ্রী দুস্থ:দের মাঝে বিতরন করা হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের মিলনায়তনে আড়ম্বরপূর্ন অনুষ্ঠানে ত্রান সামগ্রী বিতরণ করেন মাগুরার জেলা প্রশাসক মুহ: মাহবুবর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ডিডিএলজি, অতিরিক্ত পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মো: রস্তম আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) সৈয়দ রবিউল ইসলাম, এনডিসি মো: রবিউল হাসানসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে নগদ অর্থ ও ঢেউটিন বিতরন করা হয়।


