মাগুরানিউজ.কমঃ
যোগ ব্যায়াম চর্চা ও আলোচনাসভার মধ্য দিয়ে মাগুরায় গত রোববার আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস পালন করা হয়েছে। দুপুরে শহরের কালিবাড়ি নাট মন্দিরে জেলা জাতীয় হিন্দু মহাজোট প্রথম বারের মতো এ দিনটি পালন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রকার যোগ ব্যায়ামের কৌশল উপস্থাপন করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনাসভা। জেলা হিন্দু মহাজোটের সভাপতি পরেশ কান্তি সাহার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা বীরেন মজুমদার। সভায় বক্তারা জানান যোগ ব্যায়ামের প্রসারের ফলে শারীরিক ও আত্মিক উন্নয়ন সম্ভব। জাতিসংঘের মাধ্যমে এ বছর বিশ্বের ১৯২টি দেশে একযোগে আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস পালন করা হচ্ছে।


