মাগুরায় বাজারে আগুন: ৫ টি দোকানঘর সম্পূর্ণ ভষ্মিভূত

মাগুরানিউজ.কমঃ 

mn

মাগুরায় বৈদ্যুতিক শর্টসার্কিট  থেকে সৃষ্ট অগ্নিকান্ডে ৫ টি দোকানঘর সম্পূর্ণ ভষ্মিভূত হয়েছে।মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে।   

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের বলারামপুর বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট  থেকে সৃষ্ট অগ্নিকান্ডে ৫ টি দোকানঘর সম্পূর্ণ ভষ্মিভূত হয়েছে। এদের মধ্যে কাবুল মিয়ার ১টি, ফিরোজ মোল্লার ১টি, ছমিরের ১টি, আকরাম মিয়ার ১টি ও শওকত হোসেনের একটি ঘর সম্পুর্নরুপে ভষ্মিভুত হয়েছে।

সরেজমিন ঘটনাস্থলে গিয়ে জানা যায়, উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের  বলরামপুর বাজারে  বৈদ্যুতিক শর্টসার্কিট  থেকে মঙ্গলবার ভোর রাতে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে পরে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময়  আগুন দেখে চিৎকার করে লোকজন এগিয়ে আসে। বাতাস থাকায় এলাকাবাসি এগিয়ে এলে ও আগুন নিয়ন্ত্রনে আনতে ব্যার্থ হয়। ফায়ারসার্ভিসের গাড়ি আসার আগেই প্রায়  ঘন্টাব্যাপি  পুড়তে থাকে সমস্ত মালামাল। অগ্নিকান্ডে ৫টি দোকনঘরে থাকা কসমেটিক্স, মুদি,জুতাস্যান্ডেল,কাপড়ের দোকানসহ সব মালামাল পুড়ে শেষ হয়ে যায়। এসময় ৫টি দোকানে থাকা প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল ভষ্মিভুত হয়েছে বলে জানা যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মুকুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: