মাগুরানিউজ.কমঃ
নির্বাচন পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মাগুরা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) সৈয়দ রবিউল ইসলাম মাগুরানিউজকে জানান, আজ সোমবার (২২ জুন) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বিকেল ৫টা পর্যন্ত সহকারী রিটার্নিং অফিসার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়ারুল ইসলামের কার্যালয়ে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
প্রার্থীরা হলেন- রোস্তম আলী, পংকজ কুণ্ডু, আবু নাসির বাবলু, বেনজির আহমেদ, এনামুল হক রাজা, রেজাউল করিম, আব্দুল হাই সরদার, অ্যাডভোকেট গোলাম আম্বিয়া, আলী আহম্মদ, সাজ্জাদ হোসেন, অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল, এনামুল হক হিরক ও জাহাঙ্গীর হোসেন।




