মাগুরার জগদলে প্রথমবারের মত দুই দিনব্যাপী বিজ্ঞান প্রদর্শনী ও সেমিনার

 

মাগুরানিউজ.কম:

mn‘দেশের কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই স্লোগানকে সামনে রেখে মাগুরার জগদলে প্রথমবারের মত দুই দিনব্যাপী বিজ্ঞান প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় অন্বেষণ বিজ্ঞান ক্লাবের আয়োজনে শনিবার (৩১ অক্টোবর) বিকেলে সদর উপজেলার জগদল ইউনিয়নের সম্মিলনী কলেজে এ বিজ্ঞান প্রদর্শনী ও সেমিনারের সমাপনী হয়।

এ প্রদর্শনী ও সেমিনারে স্থানীয় ২০টি শিক্ষা প্রতিষ্ঠান এবং বিজ্ঞান ক্লাবের শিক্ষার্থীরা অংশ নেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম।

অন্বেষণ বিজ্ঞান ক্লাবের সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলায়েত হোসেনের সভাপতিত্বে
সেমিনারে পরিকল্পনা কমিশনের যুগ্ম-প্রধান মো. জাকির হোসেন, জগদল কলেজের অধ্যক্ষ মো. আবু তাহেরসহ অন্যরাও বক্তব্য রাখেন।

এ সময় বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন অন্বেষণ বিজ্ঞান ক্লাবের সভাপতি বেলায়েত হোসেন। এর আগে আয়োজকরা বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখেন। পরে তাদের পুরস্কার বিতরণ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: